বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বর্তমানে স্ট্রাইকার সংকটের মুখোমুখি। রবার্ট লেভানডোফস্কি ক্লাব ছেড়ে যাওয়ার পর এবং ফেরান তরেসের ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় ফ্লিক একজন খাঁটি স্ট্রাইকারের অভাব অনুভব করছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম 'মুন্দো দেপোর্তিভো' জানিয়েছে, ফ্লিক সম্ভাব্য বিকল্প খুঁজছেন। এই প্রেক্ষাপটে, অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা চলছে, তবে মাদ্রিদের ক্লাবটি এখনও তাদের তারকাকে ছাড়তে রাজি নয়।
ফ্লিকের হাতে ‘ফলস নাইন’ পজিশনের জন্য বেশ কয়েকটি নাম রয়েছে। দানি ওলমো এই পজিশনে একাধিকবার খেলেছেন, যদিও তিনি মূলত অ্যাটাকিং মিডফিল্ডার। অন্যদিকে, ফেরমিন লোপেস একজন মিডফিল্ডার হলেও গোল করার সক্ষমতা তাকে এই দৌড়ে রেখেছে।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা এবং তরুণ লামিন ইয়ামালও এই পজিশনে বিবেচনায় আছেন। ক্লাবের নতুন সাইনিংগুলোর মধ্যে নিউক্যাসলের অ্যান্থনি গর্ডন এবং ডর্টমুন্ডের কারিম আদেইয়েমি সেন্টার-ফরোয়ার্ড হিসেবে খেলতে সক্ষম।
ফেরান তোরেস নিজেও একজন ফলস নাইনের গুণাবলী ধারণ করেন। ফ্লিক প্রাক-মৌসুমে তরুণ ইব্রাহিমা তোনকারা এবং তোনি ফার্নান্দেজকেও এই পজিশনে পরীক্ষা করেছেন।
অনলাইন ডেক্স 























