ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে অমানবিক পরিস্থিতি: দিলীপ ঘোষের উদ্বেগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "দেশটিতে যা চলছে, সেটা অমানবিক; আমরা চাইব ওখানে শান্তি আসবে।"

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার (৬ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সাকিবের বাড়িতে হামলার ঘটনার সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, "এর আগেও বাংলাদেশে অন্য এক ক্রিকেটারের বাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে।"

তিনি বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, "যাদের নির্দেশে সব পরিচালিত হচ্ছে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা কঠিন।" তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশে দ্রুত শান্তি ফিরে আসবে এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার শঙ্কা নিয়ে প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, "দক্ষিণ এশিয়ার পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।"

তিনি উল্লেখ করেন যে, ভারতের সমাজ অনেক বেশি স্থিতিশীল এবং প্রতিবেশী দেশগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে অমানবিক পরিস্থিতি: দিলীপ ঘোষের উদ্বেগ

আপলোড সময় : ০৬:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬