জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে মীর শাহে আলামকে নতুন হাওয়া ভবনের ম্যানেজার হিসেবে উল্লেখ করেছেন।
পোস্টে তিনি মীর শাহে আলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সারজিস আলমের দাবি, মীর শাহে আলাম দলের মেগা লুটপাট, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, মীর শাহে আলাম তার পরিবারের সদস্যদের মাধ্যমে সরকারি টেন্ডার লুটপাট শুরু করেছেন।
বিএনপির বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সারজিস আলম জানান, ১৭ বছরের ত্যাগী বিএনপির সিনিয়র লিডাররা মীর শাহে আলামের কর্মকাণ্ডে ক্ষুব্ধ। তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং যে কোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।
সারজিস আলমের পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। মীর শাহে আলামের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তিনি বর্তমানে বগুড়া-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনলাইন ডেক্স 
























