ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে প্রেমিকার বিয়ের দিনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া কয়েকটি পোস্ট নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে রাকিব প্রামাণিক (২২) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘ঝগ জধশরন কযধহ’ নামে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব দীর্ঘদিন ধরে এক তরুণীর সঙ্গে সম্পর্কের মধ্যে ছিলেন। সম্প্রতি ওই তরুণীর বিয়ে নির্ধারণ হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেছেন স্বজন ও এলাকাবাসীর কয়েকজন।

মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাকিব উল্লেখ করেন, তিনি একজন তরুণীকে ভালোবাসতেন এবং মেয়েটিরও তাঁর প্রতি ভালোবাসা ছিল। তবে পরিবারের সিদ্ধান্তে মেয়েটির বিয়ে অন্যত্র হচ্ছে বলে তিনি দাবি করেন। পোস্টে তিনি নিজের হতাশার কথা প্রকাশ করেন এবং তাঁর মৃত্যুর জন্য মেয়েটির অভিভাবকদের দায়ী করার অভিযোগও তোলেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জুয়া-ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, মানববন্ধন

সিরাজগঞ্জে প্রেমিকার বিয়ের দিনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬