ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল ফুটবল ভিডিওর নায়ক আশরাফুলের পরিচয় নিশ্চিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

ফুটবল বিশ্বকাপের সময় স্থানীয় একটি ফুটবল ম্যাচের ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান আশরাফুল ইসলাম। 'মেহরাবের চেষ্টা এবং আশরাফুলের মিস' শিরোনামের ওই ভিডিওটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন স্থানে বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

আশরাফুল ইসলাম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বারবাকপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে ২৬ বছর বয়সী আশরাফুল একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে কাজ করছেন। ভিডিওতে তার সঙ্গে থাকা মেহরাবসহ অন্যদের বাড়িও একই এলাকায় অবস্থিত।

ভিডিওটির ধারাভাষ্যকার হৃদয় সুলতান সম্রাট, যিনি বর্তমানে জেলা জজ আদালতে কর্মরত, গত ৩ জুলাই তার ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন। ভিডিওটি এখন পর্যন্ত ২৫ মিলিয়নেরও বেশি দর্শক পেয়েছে। এর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে এই 'আশরাফুল-মেহরাব' জুটির প্রসঙ্গ উঠে এসেছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর আশরাফুল তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, খ্যাতি পাওয়ার পর তার জীবনে কিছু পরিবর্তন এসেছে। রাস্তাঘাটে অনেকেই তাকে দেখে হাসাহাসি করেন, যা মাঝে মাঝে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। তবে তিনি ইতিবাচক দিকটিকে বেশি গুরুত্ব দেন।

ভিডিও প্রকাশের পর ধারাভাষ্যকার সম্রাট আশরাফুল ও মেহরাবকে নিয়ে আরও কিছু ভিডিও তৈরি করেছেন, যেখানে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছেন। সম্রাটের ফেসবুক পেজে মূল ভিডিওটি এখনো পিনপোস্ট হিসেবে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

ভাইরাল ফুটবল ভিডিওর নায়ক আশরাফুলের পরিচয় নিশ্চিত

আপলোড সময় : ০২:২৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬