চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নিলুফা (২৫)। তার মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছে, তবে তার স্থায়ী ঠিকানা ও বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
উদ্ধারকারীদের বরাত দিয়ে জানা যায়, ট্রেন স্টেশনে প্রবেশের সময় নিলুফা হঠাৎ রেললাইনে নেমে যান, ফলে তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা চার বছরের শিশুটি প্ল্যাটফর্মে থাকায় অক্ষত রয়েছে।
ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত নিলুফাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, শিশুটি বর্তমানে তাদের হেফাজতে নিরাপদে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেক্স 
















