ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ১

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২০২ Time View

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বর্ধমান জেলার রেনেসাঁ হাউসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, হামিদ জইশ-ই-মহম্মদের শাখা সংগঠন ‘হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠী’র সদস্য। এদিন সকাল সাড়ে ৮টার দিকে বর্ধমান পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালিয়ে হামিদ মন্ডলকে গ্রেপ্তার করে। এ সময় একজন পালিয়ে গেছে, যার খোঁজে তল্লাশি চলছে।

হামিদের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি, সূচি এবং ভিআইপি মুভমেন্টের নথি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, হামিদ পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল এবং আইএসআই হ্যান্ডলার হিসেবে কাজ করছিল। তিনি শুভেন্দু অধিকারীর গতিবিধির লাইভ লোকেশন কাশ্মীরে পাঠাচ্ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের ঘটনায় মন্তব্য করে বলেন, শুধু তিনি নন, জইশের স্ক্যানারে আরও অনেকেই রয়েছেন, যার মধ্যে রাজ্যের মন্ত্রী উমেশ রাইও অন্তর্ভুক্ত। তিনি ঘটনাটিকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি কোনো মন্তব্য করব না। আগামীকাল এসটিএফ বিবৃতি দেবে। এটা জাতীয় নিরাপত্তার বিষয়।’

এর আগে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও বিমান বাহিনীতে কর্মরত প্রাক্তন আধিকারিক চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করা হয়। সেই মামলার তদন্ত এখনো চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক মতবিরোধকে সংঘাতে রূপ না দেওয়ার আহ্বান সাইফুল হকের

শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ১

আপলোড সময় : ০৮:০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬