ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের এলএনজি আমদানির নীতিগত অনুমোদন পেল সরকার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৫২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২৫৫ Time View

সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গুনভর ইউএসএ এলএলসির কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবটি বাস্তবায়নের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পেট্রোবাংলা উত্থাপন করবে।

বৈঠক সূত্রে জানা গেছে, বর্তমানে জিটুজি ভিত্তিতে কাতার, ওমান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে মোট সাতটি চুক্তির আওতায় বাংলাদেশ এলএনজি আমদানি করছে। দেশের বিদ্যমান ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণ এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

গুনভর ইউএসএ এলএলসি ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত ১৩ বছর মেয়াদে প্রতি বছর ছয়টি এলএনজি কার্গো সরবরাহের প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবটি জিটুজি চুক্তির আওতায় প্রক্রিয়াকরণের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের এলএনজি আমদানির নীতিগত অনুমোদন পেল সরকার

আপলোড সময় : ০৯:৫২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬