ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কওমি মাদ্রাসার সংস্কার প্রস্তাব পেশ করলেন শায়খ আহমাদুল্লাহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২২৭ Time View

কওমি মাদ্রাসার প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি রক্ষা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ৬ দফা সংস্কার প্রস্তাব পেশ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেশের শীর্ষ আলেম ও মাদ্রাসার দায়িত্বশীলদের প্রতি এই আহ্বান জানান।

শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, কওমি মাদ্রাসা দেশের প্রান্তিক জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে এবং রাষ্ট্রীয় অনুদান ছাড়াই লাখ লাখ এতিম ও দুস্থ শিশুর ভরণ-পোষণের দায়িত্ব পালন করছে। তবে সাম্প্রতিক সময়ে শিশুদের প্রতি শারীরিক ও যৌন নির্যাতনের কিছু বিচ্ছিন্ন ঘটনা প্রতিষ্ঠানের ঐতিহ্যের ওপর ছায়া ফেলছে। তিনি বলেন, ইসলামে শিশুদের সঙ্গে কোমল আচরণের নির্দেশনা রয়েছে এবং কিছু শিক্ষকের নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড লজ্জাজনক।

শায়খ আহমাদুল্লাহ যে ৬টি প্রস্তাব তুলে ধরেছেন, তার মধ্যে কেন্দ্রীয় তদন্ত কমিটি গঠন, অভিযোগ গ্রহণ সেল, প্রাতিষ্ঠানিক সংস্কার, শিক্ষক ও স্টাফদের কর্মপরিবেশ উন্নয়ন, নারী শিক্ষাপ্রতিষ্ঠান নীতিমালা এবং অনিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, কওমি মাদ্রাসা মানুষের আত্মিক আশ্রয়ের শেষ জায়গা। সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে হলে আত্মসংশোধনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের শীর্ষ আলেমগণ এই প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

কওমি মাদ্রাসার সংস্কার প্রস্তাব পেশ করলেন শায়খ আহমাদুল্লাহ

আপলোড সময় : ০৮:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬