ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইন ও কুয়েতের গোপন হামলা ইরানে, প্রথমবারের মতো যুদ্ধবিমান ব্যবহার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

উপসাগরীয় দেশ বাহরাইন ও কুয়েত চলতি মাসের শুরুতে গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে ইরানের অভ্যন্তরে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্য ছিল ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থাপনা এবং ইরানের আরও কয়েকটি সামরিক অবকাঠামো। সূত্রগুলোর দাবি, তেহরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের এটিই প্রথম প্রত্যক্ষ সামরিক অভিযান।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এ অভিযানে সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহের পাশাপাশি প্রতিরক্ষামূলক আকাশ সহায়তা দিয়েছে। এতে ইরানকে মোকাবিলায় আরব দেশগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইরান তার পাল্টা হামলার বড় অংশ বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে পরিচালনা করেছে। দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে।

তবে বাহরাইন ও কুয়েতের কথিত হামলার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

বাহরাইন ও কুয়েতের গোপন হামলা ইরানে, প্রথমবারের মতো যুদ্ধবিমান ব্যবহার

আপলোড সময় : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬