ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি বাহিনীর অভিযানে ৪৮ ফিলিস্তিনি আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০৮ Time View

অধিকৃত পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে অন্তত ৪৮ ফিলিস্তিনিকে আটক করেছে। শনিবার (২৫ জুলাই) ফিলিস্তিনি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের সরকারি ‘ভয়েস অব প্যালেস্টাইন’ রেডিওর খবরে বলা হয়, নাবলুসের পশ্চিমে তেল শহরে চলমান অভিযানে ৪০ জনের বেশি তরুণ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকা থেকে আরও আটজনকে আটক করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনারা শহরের একটি বাড়ি দখল করে সেটিকে অস্থায়ী জিজ্ঞাসাবাদ কেন্দ্রে পরিণত করেছে। একই সঙ্গে শহরটিকে চারদিক থেকে ঘিরে রেখে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে।

শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ পশ্চিম তীরের বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে ‘বৃহৎ পরিসরের সামরিক অভিযান’ চালানোর নির্দেশ দেন। এই নির্দেশের পর নাবলুস গভর্নরেটের কয়েকটি ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে বাড়িঘর ও অন্যান্য সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার তেল শহরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় চার ফিলিস্তিনি নিহত হন। এদিকে, ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ভোরের আগে জেনিন শহরসহ গভর্নরেটের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

ইসরায়েলি বাহিনীর অভিযানে ৪৮ ফিলিস্তিনি আটক

আপলোড সময় : ০১:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬