ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসামের শিক্ষার্থীদের বিক্ষোভে মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোটে অস্বস্তি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

আসামের রাজ্য রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাজস্ব মন্ত্রী কেশব মহন্তের মেয়ে দিবিসা মহন্ত। বৃহস্পতিবার (২৩ জুলাই) গুয়াহাটির চাচালে আয়োজিত শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে তিনি অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট-ইউজি’-র বিতর্কিত প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের অভিযোগে এই বিক্ষোভের আয়োজন করে। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, দিবিসা মহন্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন। এ সময় তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সরাসরি স্লোগান তোলেন।

দিবিসা মহন্তের এই পদক্ষেপ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার বাবা কেশব মহন্ত আসামের ‘অসম গণ পরিষদ’ (এজিপি)-এর শীর্ষ নেতা এবং বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী।

ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এটি শিক্ষার্থীদের একটি স্বাভাবিক প্রতিবাদ এবং আমরা তাদের দাবি ও যুক্তিকে সম্মান জানাই।’

প্রতিবাদ সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাচালের নির্ধারিত স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে আসামের রাজনীতিতে তোলপাড় অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

আসামের শিক্ষার্থীদের বিক্ষোভে মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোটে অস্বস্তি

আপলোড সময় : ০৩:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬