ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা, রাজনৈতিক অঙ্গনে আলোচনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৩৫ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান কিয়াম গাজী এই ঘোষণা দেন। তার বিবৃতি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।

বিবৃতিতে খলিলুর রহমান জানান, তিনি সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে ন্যায় ও নৈতিক মূল্যবোধের পক্ষে কাজ করার চেষ্টা করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের কিছু নেতার বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির তোফাজ্জল হোসেন সিপাহি জানান, খলিলুর রহমানের সংগঠনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে এবং তিনি এখন পর্যন্ত কোনো লিখিত পদত্যাগপত্র জমা দেননি।

এদিকে, খলিলুর রহমানের পদত্যাগের ঘোষণাকে ঘিরে মহিপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা, রাজনৈতিক অঙ্গনে আলোচনা

আপলোড সময় : ১২:৪৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬