ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিকৃবিতে গবেষণাভিত্তিক শিক্ষার নতুন উদ্যোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) গবেষণাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ইকোসিস্টেম থিংকিং অ্যান্ড রিসোর্স ডাইনামিকস (ইটিআরডি) ল্যাবের উদ্যোগে মৎস্যবিজ্ঞান অনুষদের আওতায় 'উপকূলীয় ও সামুদ্রিক বাস্তুতন্ত্রে প্রাকৃতিক মূলধনের মূল্যায়ন' শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় মৎস্যবিজ্ঞান অনুষদের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের লেভেল-১-এর ৯৬ জন শিক্ষার্থী অংশ নেন। তারা ১৯টি গবেষণা প্রস্তাবনাকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করে পোস্টার আকারে উপস্থাপন করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে পোস্টার প্রেজেন্টেশন গুরুত্বপূর্ণ হলেও এটি অনেক সময় নিয়মিতভাবে আয়োজন করা হয় না। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়াবে।

পোস্টারগুলোর মূল্যায়ন করেন কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা শামসুজ্জামান ও অন্যান্য শিক্ষক। প্রধান বিচারক অধ্যাপক ড. মোস্তফা শামসুজ্জামান জানান, শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ সময়োপযোগী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী। প্রশ্নোত্তর পর্ব শেষে সেরা ছয়টি দলের পোস্টারকে পুরস্কৃত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে: সারজিস আলম

সিকৃবিতে গবেষণাভিত্তিক শিক্ষার নতুন উদ্যোগ

আপলোড সময় : ০৭:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬