ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা, মেসি ও দলের প্রতি ভালোবাসা অব্যাহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হওয়ার পর আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলে এই ঘোষণা দিয়েছেন, যাতে দেশের মানুষ লিওনেল মেসি ও তার দলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন জানাতে পারে।

প্রেসিডেন্ট মিলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বার্তায় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘শেষ পর্যন্ত আমরা বুক চিতিয়ে লড়াই করেছি। আর্জেন্টিনা সবসময়ই সবার ওপরে।’

রানার্স-আপ হিসেবে টুর্নামেন্ট শেষ করার পর মিলে রেডিও মিত্রে-তে বলেন, ‘আমি জানি, খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য সময়টা এখন বেশ কঠিন। তবে প্রাথমিক এই হতাশা কেটে গেলে তারা বুঝতে পারবে, তারা কত বড় অর্জন নিয়ে দেশে ফিরছে।’

জাতীয় দলটি দেশে ফেরার দিন এবং খেলোয়াড়দের সমর্থকদের সাথে উদযাপনের তারিখ অনুযায়ী সাধারণ ছুটি কার্যকর হবে। যদিও ছুটির দিন সোমবার নাকি মঙ্গলবার হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

সাধারণ ছুটির এই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) পরবর্তী দুই দিনের সব ধরনের ফুটবলীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। এতে আর্জেন্টাইন সুপার কাপের ম্যাচও অন্তর্ভুক্ত রয়েছে।

ফাইনাল ম্যাচে জয় না আসলেও, আর্জেন্টিনার টুর্নামেন্টে লড়াই ও নিবেদন ফুটবলপ্রেমীদের মন জয় করেছে। এখন দেশজুড়ে বীরোচিত বরণের অপেক্ষা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান

আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা, মেসি ও দলের প্রতি ভালোবাসা অব্যাহত

আপলোড সময় : ০১:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬