ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একীভূতকরণ, আসছে ‘ইনভেস্ট বাংলাদেশ’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২৩৫ Time View

বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক খাতে বড় ধরনের সংস্কার আসছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত হতে যাচ্ছে। বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করার লক্ষ্যে এই তিন সংস্থাকে এক ছাতার নিচে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬’ পাস হয়েছে। সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্ধারিত তারিখ থেকে আইনটি কার্যকর হবে। নতুন পরিচয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার পরিকল্পনা রয়েছে।

আইনটি কার্যকর হলে ইনভেস্ট বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করবে। বিনিয়োগকারীদের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ, দ্রুত ও সমন্বিত করার লক্ষ্য থাকবে।

বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান এবং পিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী জানিয়েছেন, বিনিয়োগকারীদের জন্য সত্যিকারের ‘‘ওয়ান স্টপ’’ সেবা কাঠামো জরুরি। তিনি বলেন, ইনভেস্ট বাংলাদেশ বিনিয়োগকারীদের আরও কার্যকরভাবে সেবা দিতে সক্ষম হবে।

নতুন কর্তৃপক্ষের আওতায় বিনিয়োগ সংক্রান্ত অনুমোদন, নিবন্ধন, আমদানি-রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন এবং সংশ্লিষ্ট সরকারি সেবার প্রক্রিয়া সমন্বিত হবে। এছাড়া, ডিজিটালাইজেশন এবং বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত সেবাকে একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার সুযোগ তৈরি হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একীভূতকরণ, আসছে ‘ইনভেস্ট বাংলাদেশ’

আপলোড সময় : ০৪:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬