ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতের আহ্বানে সাত ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০০ Time View

হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদ্রাসায় কওমি ধারার সাতটি ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সাতটি ইসলামী দলের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী দলগুলোর পারস্পরিক সমন্বয়, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অংশ নেওয়া নেতারা দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং সম্মিলিতভাবে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন।

বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি সাজিদুর রহমান এক ভিডিও বার্তায় বলেন, জাতীয় স্বার্থ, ইসলামী শক্তির পারস্পরিক সহযোগিতা এবং মানবিক দায়িত্ব পালনের বিষয়গুলোকে সামনে রেখেই আলোচনা হয়েছে। তিনি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বৈঠকে আমন্ত্রণ পাওয়া সাতটি দল হলো: ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং নেজামে ইসলাম পার্টি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জিডিপি প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে নামতে পারে: আইএমএফের সতর্কতা

হেফাজতের আহ্বানে সাত ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬