ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২৩৩ Time View

নরসিংদীর রায়পুরা উপজেলায় খালের পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চাঁন্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) এবং জান্নাত (৮)। তারা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি খালে ছয় শিশু একসঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে তাদের একজনকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন এবং ছয়জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাবিয়া, আয়েশা ও জান্নাতকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন শিশুর চিকিৎসা চলছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে নিহত ৩

নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

আপলোড সময় : ০২:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬