ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নিয়ে মন্তব্য ট্রাম্পের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৩৬ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও নতুন অবরোধ সত্ত্বেও ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে।

সোমবার (১৩ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি একটি চুক্তি সম্ভব। অবশ্যই আমি তা মনে করি।’

তিনি দাবি করেন, দুই দিন আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতার বিষয়ে অগ্রগতি হয়েছিল। তবে পরে তেহরান আরও আলোচনার প্রয়োজনের কথা জানিয়ে সেই চুক্তি থেকে সরে আসে।

এর আগে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ কার্যকরের ঘোষণা দেন ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প মঙ্গলবার (১৪ জুলাই) বলেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব। সম্ভব হলে এর পরিচালনার দায়িত্বও নেব।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নিয়ে মন্তব্য ট্রাম্পের

আপলোড সময় : ০১:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬