ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক এশিয়া উদ্বোধন করল নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

ব্যাংক এশিয়া পিএলসি নতুন মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘ব্যাংক এশিয়া জেন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এই উদ্যোগটি ব্যাংকটির ডিজিটাল ট্রান্সফরমেশনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ৮ জুলাই ব্যাংক এশিয়া টাওয়ারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের সঙ্গে নিয়ে এই অ্যাপের উদ্বোধন করেন।

‘ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ’ নামে পরিচিত প্ল্যাটফর্মটি নতুন আঙ্গিকে এবং আধুনিক ফিচার সংযোজনের মাধ্যমে ‘ব্যাংক এশিয়া জেন’ নামে পুনঃব্র্যান্ডিং করা হয়েছে। গ্রাহকদের জন্য দ্রুত, সহজ, নিরাপদ এবং নির্বিঘ্ন ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যাংক এশিয়া জেন-এ উন্নত ব্যবহারবান্ধব ডিজাইন, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা যুক্ত করা হয়েছে। গ্রাহকরা এই অ্যাপের মাধ্যমে হিসাব পরিচালনা, এফডিআর ও ডিপিএস হিসাব খোলা, তহবিল স্থানান্তর, ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, কিউআর পেমেন্ট এবং কার্ড-সংক্রান্ত সেবা গ্রহণসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন: তীব্র যানজটে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান

ব্যাংক এশিয়া উদ্বোধন করল নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’

আপলোড সময় : ০২:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬