নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় র্যাব ছয়জনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১০ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে।
এ বিষয়ে শুক্রবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় এবং অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
এর আগে, মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন ববি বেগম। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অনলাইন ডেক্স 






















