ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময় এখনও নির্ধারণ হয়নি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০০ Time View

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের চলমান বন্যা পরিস্থিতি ও বৈরি আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। নতুন পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (প্রেষণ) অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, স্থগিত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর জানিয়ে দেওয়া হবে। সাধারণত সব পরীক্ষা শেষ হওয়ার পর স্থগিত পরীক্ষা নেওয়া হয়।

তিনি আগামী শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) পরীক্ষার বিষয়ে বলেন, আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলার পর জানা গেছে, বৃহস্পতিবারের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আশফাকুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার স্থগিতের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের বন্যা পরিস্থিতি এবং জেলা প্রশাসকদের প্রতিবেদনের ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা ও এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ৮ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুবদলের ৩০০ নেতা-কর্মীকে বহিষ্কার

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময় এখনও নির্ধারণ হয়নি

আপলোড সময় : ০৩:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬