ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে ৪ জন আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

ফরিদপুরের সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থেকে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেনের নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন—মো. ফরহাদ, মো. দিলু, মো. জুলফিকার ও মো. মতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় ১০ দিন ধরে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থামিয়ে রশিদ দিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে অর্থ সংগ্রহ করা হচ্ছিল। অভিযোগ পাওয়ার পর পুলিশ নজরদারি বাড়ায় এবং অভিযানে চারজনকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিটি বাস থেকে নির্দিষ্ট হারে টাকা আদায় করা হচ্ছিল। তবে এ অর্থ সংগ্রহের বৈধতা এবং এর সঙ্গে কোনো ব্যক্তি বা সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেলেন নিরাপত্তাকর্মী আব্দুস সালাম

ফরিদপুরে বাস থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে ৪ জন আটক

আপলোড সময় : ১২:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬