ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে তৃতীয় দিনে ৪৮ পরীক্ষার্থী বহিষ্কার, ৩৩ হাজারের বেশি অনুপস্থিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২৪০ Time View

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৪৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩৩ হাজার ১২৯ পরীক্ষার্থী।

সোমবার (৬ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির ইংরেজি প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের বাংলা প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ১ হাজার ৬২০টি কেন্দ্রে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৪৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের বাংলা প্রথম পত্র পরীক্ষায় দুই পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে তিন পরীক্ষার্থী বহিষ্কৃত এবং ২ হাজার ৯৪৩ জন অনুপস্থিত ছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

এইচএসসিতে তৃতীয় দিনে ৪৮ পরীক্ষার্থী বহিষ্কার, ৩৩ হাজারের বেশি অনুপস্থিত

আপলোড সময় : ১১:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬