ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে মন্ত্রণালয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সোমবার (৬ জুলাই) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা প্রত্যাহার করেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মাসে জারি করা নির্দেশনাপত্রটি আজ বাতিল করা হয়েছে।

গত মাসে মন্ত্রণালয় একটি নির্দেশনাপত্রের মাধ্যমে জানায় যে, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে উল্লিখিত তিনটি বইয়ের সমন্বয়ে একটি সেট বই সংরক্ষণ করতে হবে। তবে, সোমবারের সিদ্ধান্তে সেই নির্দেশনা বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ, আহত কয়েকজন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে মন্ত্রণালয়

আপলোড সময় : ০৯:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬