ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল এককালীন বাস্তবায়নের পরিকল্পনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০১ Time View

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বিদ্যমান পরিকল্পনা অনুযায়ী, নতুন এই বেতন কাঠামো দুই ধাপে কার্যকর না করে বরং একবারেই বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

শুরুতে নতুন পে স্কেল দুই ধাপে কার্যকর করার পরিকল্পনা থাকলেও প্রযুক্তিগত জটিলতা, প্রশাসনিক ব্যয় বৃদ্ধি এবং চাকরিজীবীদের মধ্যে অসন্তোষের সম্ভাবনার কারণে সেই চিন্তা থেকে সরে আসা হয়েছে। আইবাস প্ল্যাটফর্মে দুই ধাপে বেতন সমন্বয় করা জটিল হওয়ায় প্রশাসন এককালীন বাস্তবায়নের দিকে ঝুঁকছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে নতুন বেতন কাঠামো পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশগুলোর আর্থিক প্রভাব, বাস্তবায়নের সময়সূচি এবং বিভিন্ন ক্যাডার ও শ্রেণির চাকরিজীবীদের মধ্যে ভারসাম্য বজায় রাখার কৌশল নিয়ে আলোচনা হবে।

বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম থাকলেও মূল বেতন ১ জুলাই থেকে কার্যকরের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের ভাতা নতুন কাঠামোর আওতায় যুক্ত করার বিষয়টি ২০২৭-২৮ অর্থবছর পর্যন্ত গড়াতে পারে। সরকারি চাকরিজীবীরা নতুন এই বেতন কাঠামো নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাহিদ রানার রেকর্ডবুকে নতুন অধ্যায়, জিম্বাবুয়েকে অলআউট করলেন ১৪১ রানে

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল এককালীন বাস্তবায়নের পরিকল্পনা

আপলোড সময় : ০৩:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬