ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুমাইয়া আক্তার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন, তদন্ত কমিটি গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৪৮ Time View

বগুড়ার সারিয়াকান্দির শিক্ষার্থী সুমাইয়া আক্তার অবশেষে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পেরেছেন। শনিবার (৪ জুলাই) তিনি নতুন প্রবেশপত্র হাতে পেয়ে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস বিশেষ ব্যবস্থায় সুমাইয়ার হাতে নতুন প্রবেশপত্র তুলে দেন। দীর্ঘ অনিশ্চয়তা ও হতাশার পর প্রবেশপত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুমাইয়া।

সুমাইয়া চন্দনবাইশা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার পিতৃবিহীন অবস্থায় বড় ভাই তার লেখাপড়ার খরচ বহন করছেন। কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে তার রেজিস্ট্রেশন নম্বর ভুলভাবে পাঠানো হয়, ফলে ২ জুলাই পরীক্ষার প্রথম দিন প্রবেশপত্র না থাকায় তাকে ফিরিয়ে দেওয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজশাহী শিক্ষা বোর্ড নতুন প্রবেশপত্র ইস্যু করে। সুমাইয়া বলেন, প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে না পারায় তাদের পরিবারের স্বপ্ন ভেঙে পড়েছিল, তবে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় তিনি আবার পরীক্ষায় অংশ নিতে পেরে কৃতজ্ঞ।

এ ঘটনায় সারিয়াকান্দি উপজেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ইউএনও সুমাইয়া ফেরদৌস জানান, তদন্তে কলেজ কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

সুমাইয়া আক্তার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন, তদন্ত কমিটি গঠন

আপলোড সময় : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬