ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রোগ্রাম বন্ধের প্রস্তাব: মাহফুজ আলমের মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২৪৫ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স (স্নাতক) প্রোগ্রাম বন্ধের প্রস্তাব দিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বুধবার (১ জুলাই) তার ফেসবুক পেজে 'ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের কথা' শিরোনামে একটি পোস্টে এ মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চার-পাঁচ প্রজন্মের মধ্যবিত্ত শ্রেণিকে উপহার দিয়েছে এবং এখন অনার্স প্রোগ্রাম ধাপে ধাপে বন্ধ করার বিষয়ে চিন্তা করতে হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক ও গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার আহ্বান জানান, যেখানে কেবল মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম থাকবে।

তিনি বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও সেন্টারগুলো পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন, গবেষকদের জন্য বৃত্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া, শিক্ষক রাজনীতি বন্ধ করে ডাকসু নির্ভর ছাত্র রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।

মাহফুজ আলম আরও বলেন, পুরান ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে আলাদা প্রশাসনিক ইউনিটে নিয়ে আসা উচিত এবং এ শহরকে একটি হেরিটেজ সিটি হিসেবে ঘোষণা করতে হবে। তিনি নতুন ভবন নির্মাণ, গাছ কাটা এবং জলাশয় ভরাট বন্ধ করার প্রস্তাব দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সকল এলামনাই ও বর্তমান শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর মান্নার প্রশ্ন: পুলিশ কেন আসেনি?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রোগ্রাম বন্ধের প্রস্তাব: মাহফুজ আলমের মন্তব্য

আপলোড সময় : ১১:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬