ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ বৃদ্ধি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০০ Time View

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে চার স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, তারা প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নিখোঁজ ছাত্রীরা হলো, সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। খুশি, মলিকা ও ঋতু দেবনাথ সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এবং সুজতি দেবনাথ অষ্টম শ্রেণির ছাত্রী।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (৩০ জুন) ভোর ৬টার দিকে চারজন মিলে প্রাইভেট পড়তে বের হয়। এরপর রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। স্কুল ও প্রাইভেটের কাছে খোঁজ নিয়ে জানা যায়, তারা কোথাও যায়নি। পরে রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ তাদের খোঁজ শুরু করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তামিলনাড়ুর গরু জবাই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে টিভিকে সরকারের আপিল

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, পরিবারের উদ্বেগ বৃদ্ধি

আপলোড সময় : ০৫:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬