ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১ জুলাই থেকে সরকারি রাজস্ব জমায় এ-চালান বাধ্যতামূলক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০০ Time View

সরকারি রাজস্ব ও অন্যান্য সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে ১ জুলাই থেকে এ-চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন অর্থবছর ২০২৬-২৭ থেকে এ-চালান ছাড়া অন্য কোনো পদ্ধতি ব্যবহার করা যাবে না।

অর্থ মন্ত্রণালয়ের ৩০ জুনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সিদ্ধান্তের উদ্দেশ্য হলো সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনাকে কার্যকর করা এবং আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি করা।

নতুন অর্থবছরের শুরু থেকে কোনো মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তর এ-চালানের বাইরে অন্য মাধ্যমে সরকারি রাজস্ব সংগ্রহ ও জমা দিতে পারবে না। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ-চালান ব্যবস্থার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে ৪ লাখ ৭ হাজার ২২৫ কোটি ৯৪ লাখ টাকা জমা হয়েছে, যা আগের অর্থবছরের ২ লাখ ৬৫ হাজার ৭০৮ কোটি টাকার তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি।

এ-চালান ব্যবস্থায় ৬ কোটি ৭৫ লাখ চালান প্রক্রিয়াকরণ হয়েছে, যা ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ৭১ দশমিক ৭ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে মাত্র ১৭টি চালানের মাধ্যমে শুরু হওয়া এ প্ল্যাটফর্মে গত সাত অর্থবছরে ১৯ কোটি ৩ লাখের বেশি চালান প্রক্রিয়াকরণ হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের মতে, অতীতে সরকারি ফি জমা দিতে নির্দিষ্ট ব্যাংক শাখায় যেতে হতো, যা সময় ও শ্রমের অপচয় ঘটাত। এ-চালান ব্যবস্থা চালুর ফলে এসব সীমাবদ্ধতা অনেকাংশে দূর হয়েছে। বর্তমানে বিভিন্ন মোবাইল আর্থিক সেবা ও কার্ডের মাধ্যমে সরকারি রাজস্ব জমা দেওয়া যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাত: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

১ জুলাই থেকে সরকারি রাজস্ব জমায় এ-চালান বাধ্যতামূলক

আপলোড সময় : ১২:৫১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬