ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২৫১ Time View

বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার তথ্য সংগ্রহ করেন।

জানা গেছে, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডা. মনোয়ারুল কাদির হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং রফিকুল ইসলাম মিয়ার চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন। তিনি প্রধানমন্ত্রী পক্ষ থেকে সুস্থতার কামনা করেন।

ডা. কাদির বলেন, “দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী হিসেবে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার অসুস্থতায় প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর মান্নার প্রশ্ন: পুলিশ কেন আসেনি?

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

আপলোড সময় : ১২:৪৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬