ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ২০০ Time View

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৬ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৮৮৬ টাকার জনকল্যাণমুখী উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পৌরসভা সম্মেলন কক্ষে পৌর প্রশাসক মো. শাহাদাৎ হোসেন এ বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য মোট আয় ৫৬ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৮৮৬ টাকা এবং সম্ভাব্য ব্যয় ৪০ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। এতে মোট রাজস্ব উদ্বৃত্ত ১৫ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৩৮৬ টাকা দেখানো হয়েছে। উন্নয়ন খাতে ৪২ কোটি ২৮ লাখ টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে সম্ভাব্য ব্যয় ৩৫ কোটি ৮১ লাখ টাকা এবং উন্নয়ন উদ্বৃত্ত ৬ কোটি ৪৭ লাখ টাকা।

বাজেটে রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট, সড়কবাতি নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। পৌর প্রশাসক জানান, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানে বর্জ্য ভাগাড় স্থাপনের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পৌর পার্ক নির্মাণে ২০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি খাতে ৭ লাখ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী খাতে ৭০ লাখ ৫০ হাজার টাকা, এবং মশক নিধনে ৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট উপস্থাপন শেষে পৌর প্রশাসক রাজস্ব আয়ের উৎস বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান এবং পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোছাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাত: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা

আপলোড সময় : ১২:১৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬