ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামিক শিক্ষায় স্কলার তৈরির ওপর গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২৩৬ Time View

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ইসলামিক শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে বলেছেন, এই শিক্ষায় ভালো স্কলার তৈরি করতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে (টিভেট) বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, “মাদ্রাসা সেক্টরে আমরা আস্তে আস্তে টিভেট অন্তর্ভুক্ত করব।”

এহছানুল হক মিলন আরও বলেন, “মাদ্রাসা ইসলামিক শিক্ষা, সেটাকে আমরা কখনো কোনো দল-মত ও গোত্রের মধ্যে বিভক্ত করব না। কুরআন শরীফে লেখা-পড়া দিয়ে শুরু হয়, তাই যেকোনোভাবে লেখা-পড়া শিখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

ইসলামিক শিক্ষায় স্কলার তৈরির ওপর গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

আপলোড সময় : ১০:১৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬