ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলী নদীতে নৌযানে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২৩১ Time View

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি মাছ ধরার নৌযানে বিস্ফোরণের ফলে ছয় নাবিক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত তিন নাবিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে সদরঘাটের সাম্পানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সদরঘাট নৌ থানা সূত্রে জানা যায়, ‘এফভি দেশ’ নামের নৌযানটি সোমবার দুপুরে কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকায় নোঙর করা হয়। মঙ্গলবার দুপুরে নৌযানের ইঞ্জিন কক্ষ থেকে বিকট শব্দ শোনা যায় এবং এরপর আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে নৌযানের প্রকৌশলী আশিকুজ্জামান তামিম (২২) এবং নাবিক মো. রুবেল (৩২), শাহ আলম (৪০), নিজাম উদ্দিন (৩৭), মো. রাসেল (৩৫) ও ছিদ্দিক আহমেদ (৫০) দগ্ধ হন। আহত সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত জানান, নাবিক আশিকুজ্জামান তামিম, রুবেল ও শাহ আলমের শরীর এবং শ্বাসনালির শতভাগ পুড়ে গেছে। অপর তিন নাবিকের শরীরের ২ থেকে ৫ শতাংশ পুড়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

কর্ণফুলী নদীতে নৌযানে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ

আপলোড সময় : ১০:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬