ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হারানো হাসি ফিরে পাওয়ার গল্প

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ২১০ Time View

৪৫ বছর বয়সী কল্পনা বেগম (ছদ্মনাম) প্রায় দুই বছর ধরে একটি জটিল সমস্যায় ভুগছিলেন। জরায়ুর অপারেশনের পর থেকে তিনি প্রস্রাব ধরে রাখতে পারতেন না। কোনো প্রস্রাবের বেগ অনুভব না করেই সারাক্ষণ প্রস্রাব ঝরতে থাকত। ফলে কাপড়চোপড়ে সবসময় প্রস্রাবের দুর্গন্ধ লেগে থাকত, যা তাঁর স্বাভাবিক জীবনযাপনকে অত্যন্ত কঠিন করে তোলে।

দীর্ঘদিনের এই শারীরিক ও মানসিক কষ্টের কারণে তিনি সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এক পর্যায়ে স্বামী ও সন্তানরাও তাঁর থেকে দূরে সরে যায়।

পরবর্তীতে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ইউরোলজি বিভাগে ভর্তি হন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর রোগ নির্ণয় করা হয় Supratrigonal Vesicovaginal Fistula (VVF) হিসেবে।

এরপর ইউরোলজি বিভাগে সফলভাবে Laparoscopic VVF Repair সম্পন্ন করা হয়। অপারেশনের ২৫ দিন পর আজ তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি ফিরছেন।

এখন আর তাঁর শরীর বা কাপড় থেকে প্রস্রাবের দুর্গন্ধ আসে না। সবচেয়ে বড় কথা, তাঁর মুখে আবার হাসি ফিরে এসেছে। আনন্দের বিষয়, তাঁর স্বামী ও সন্তানেরাও তাঁর পাশে ফিরে এসেছেন।

Laparoscopic VVF Repair ইউরোলজির একটি অত্যন্ত জটিল (Tier-5) ল্যাপারোস্কোপিক সার্জারি, যা সম্পাদনের জন্য উচ্চমানের ল্যাপারোস্কোপিক দক্ষতা প্রয়োজন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ইউরোলজি বিভাগে এই আধুনিক ও উন্নতমানের সার্জিক্যাল সেবা সফলভাবে প্রদান করা হচ্ছে।

“কখনও কখনও একটি অপারেশন শুধু একটি রোগের চিকিৎসা করে না, একটি মানুষের আত্মমর্যাদা, পরিবার এবং জীবনের হাসিও ফিরিয়ে আনে।”

— ইউরোলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

হারানো হাসি ফিরে পাওয়ার গল্প

আপলোড সময় : ১২:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬