৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর ৭ আগস্ট থেকে আওয়ামীলীগ নেতাদের সাথে বৈঠক শুরু করে হান্নান মাসউদ। ৭ আগষ্ট আনুমানিক রাত ৮:৩০ টার দিকে বেইলি রোডের কেএফসিতে হাতিয়ার আওয়ামীলীগের নেতাদের সাথে বৈঠক হয় মাসুদের। সেখানে এই ছবির কয়েকজনসহ আরো উপস্থিত ছিলো জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও তার ভাতিজা রাজু। ৭ আগষ্টের পরে ১২ এবং ১৫ আগস্টেও বাংলামোটরের ওয়াটারফল রেস্টুরেন্টে মিটিং হয়। এই ছবিটি ২২ আগষ্ট হোটেল ফার্সে তোলা। ছবিতে আছেন; (১) আব্দুল হালিম আজাদ ওরফে পিচ্চি আজাদ – চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি, (২) নুরুল ইসলাম মালয়েশিয়া – সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ – সভাপতি ও সোনাদিয়া ইউনিয়নের সভাপতি, (৩) মেরাজ উদ্দিন – নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান, (৪) আলাউদ্দিন বাবু – তমরদ্দি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, (৫) যুবলীগ নেতা মাহতাব উদ্দিন রতন প্রমুখ। এসব মিটিংয়ের মূল আলোচনার বিষয়বস্তু ছিলো কিভাবে হান্নান মাসউদ হাতিয়ার এমপি হবে। অর্থাৎ শহীদের রক্ত শোকানোর আগেই আওয়ামীলীগের স্থানীয় নেতাদের হাত ধরে এমপি হওয়ার বন্দোবস্ত শুরু হয়! এবার আমারে কন, কারা ক্ষমতায় যাওয়ার জন্য শহিদের রক্ত মাড়িয়ে আওয়ামীলীগের পুনর্বাসন শুরু করে?
শিরোনাম :
‘কারা ক্ষমতায় যাওয়ার জন্য শহীদের রক্ত মাড়াচ্ছে?
-
অনলাইন ডেক্স - আপলোড সময় : ০৬:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- ২১৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ




















