ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটি এক দিন বেড়েছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৩১৬ Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি এক দিন বাড়িয়ে ৬ দিন করেছে সরকার। এর সঙ্গে শবে কদরের ছুটি মিলিয়ে মোট ৭ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটি ১ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ১৮ মার্চ ছুটি থাকবে। ফলে আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হবে। কারণ ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে সরকার। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছিল ছুটি। নতুন করে এক দিন বাড়ানোয় ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ছুটি। এর সঙ্গে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি যোগ হওয়ায় টানা সাতদিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

pinco ilə Azərbaycanda yeni qazancla tanışlıq

ঈদের ছুটি এক দিন বেড়েছে

আপলোড সময় : ০৩:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬