ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন সিসা কারবারে ডিএনসি’র ছদ্মবেশী অভিযান — গ্রেফতার ২, ১৮ কেজি সিসা জব্দ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৩৩০ Time View

রাজধানীতে অনলাইনভিত্তিক সিসা কারবারের বিরুদ্ধে ডিএনসি ঢাকা গোয়েন্দা শাখার বিশেষ ছদ্মবেশী অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৮ কেজি AL FAKHER সিসা, একাধিক হুক্কা সেট, চারকোল, মোবাইল ফোন ও সিসিটিভি ক্যামেরা।

ডিএনসি জানায়, একটি চক্র ফেসবুক–হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় গোপনে সিসা সরবরাহ করত। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ নভেম্বর রাত ১১টায় হাতিরঝিল এলাকায় ছদ্মবেশী ক্রেতা সেজে অভিযান চালায় ডিএনসি গোয়েন্দা দল। সেখান থেকে প্রথমে ডেলিভারিম্যান মো. আশিকুর রহমান সামি (১৯)–কে আটক করা হয়। তার ব্যাগে পাওয়া যায় ২ কেজি সিসা।

সামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজায় অবস্থিত “ইনোভেট” দোকানে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা মো. আব্দুল আলিম ওয়াসিফ (২৮)–কে গ্রেফতার করা হয়। দোকানের স্টোর রুম থেকে উদ্ধার করা হয়—
• ১৬ কেজি AL FAKHER সিসা
• ৩ হুক্কা সেট
• চারকোল ১০ প্যাকেট
• আইফোন–১৩
• ৫ ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা

জিজ্ঞাসাবাদে ওয়াসিফ স্বীকার করেন যে তিনি অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সিসা সরবরাহ করতেন এবং একাধিক ডেলিভারি বয় নিয়োজিত ছিল।

ডিএনসি জানায়, রাজধানীতে সিসা বারের ওপর কঠোর নজরদারির কারণে চক্রগুলো এখন অনলাইন–ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–২০১৮ অনুযায়ী গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে নিহত ৩

অনলাইন সিসা কারবারে ডিএনসি’র ছদ্মবেশী অভিযান — গ্রেফতার ২, ১৮ কেজি সিসা জব্দ

আপলোড সময় : ০১:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫