ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রণবীর কাপুরের অভিনয়জীবনের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

ভারতের চলচ্চিত্র জগতে ‘রামায়ণ’ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। এই চরিত্রের জন্য তিনি প্রায় এক বছর কঠোর প্রস্তুতি নিয়েছেন। ছবিটি মুক্তির আগে, রণবীর তার অভিনয়জীবনের ভবিষ্যৎ নিয়ে কিছু চমকপ্রদ মন্তব্য করেছেন।

রণবীর জানিয়েছেন, তার ক্যারিয়ারের এটাই শেষ দশক হতে পারে। আগামী এক দশক পর তিনি অভিনয় থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন। তবে তিনি এখনই অভিনয় ছাড়ছেন না এবং আগামী কয়েক বছরের মধ্যে পরিচালনার দিকে মনোযোগ দিতে চান।

‘রামায়ণ’ ছবির প্রচার চলাকালে এক সাক্ষাৎকারে রণবীর বলেন, চলচ্চিত্র পরিচালনার প্রতি তার আগ্রহ দীর্ঘদিনের। তিনি নতুন কিছু চিত্রনাট্য নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছেন।

পরিচালনায় অভিষেকের পরিকল্পনা জানিয়ে রণবীর বলেন, ‘আমি সত্যিই চাই, আগামী দু-তিন বছরের মধ্যে আমার পরিচালনায় প্রথম সিনেমার কাজ শুরু করতে।’

রণবীরের এই মন্তব্যে তার ভক্তদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘এমন কথা একদম বলবেন না রণবীর। দয়া করে ৮৫ বছর বয়স পর্যন্ত অভিনয় করুন।’

অভিনয় থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেননি রণবীর, তবে তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও নিজের দক্ষতা প্রমাণ করতে চান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাজেকে সরকারের ব্যর্থতার অভিযোগে অবরোধ কর্মসূচি জোরদার

রণবীর কাপুরের অভিনয়জীবনের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য

আপলোড সময় : ০৯:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬