ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়ার নাম উল্লেখ না করায় শিক্ষা কর্মকর্তার দুঃখ প্রকাশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২১৯ Time View

নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ দুঃখ প্রকাশ করেছেন। এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নাম থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাসান মোহাম্মদ জুনায়েদ তার স্বাগত বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। পরে শিক্ষা কর্মকর্তা আবার মঞ্চে গিয়ে দুঃখ প্রকাশ করেন এবং জিয়াউর রহমানের নেতৃত্বের বিষয়টি তুলে ধরেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির নেতারা অভিযোগ করেন যে, শহীদ জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় দিবসের গুরুত্ব কমে যায়। শিক্ষা কর্মকর্তা জুনায়েদ জানান, তার বক্তব্যে জিয়াউর রহমানের নাম আসেনি কারণ তিনি পূর্ব প্রস্তুতি ছাড়াই বক্তব্য দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব ও বেতন

শহীদ জিয়ার নাম উল্লেখ না করায় শিক্ষা কর্মকর্তার দুঃখ প্রকাশ

আপলোড সময় : ০৮:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬