ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কদমতলী ও পুরাতন বাজার এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি কদমতলী মোড়ে গিয়ে শেষ হলে সেখানে আলোচনা সভা শুরু হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির অপর একটি গ্রুপ কদমতলী এলাকায় উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা জানালেও সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর মাসে দেশে ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপলোড সময় : ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬