ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের দাবি: মাত্র ৫ মিনিটে ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থা ধ্বংস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে সীমিত পরিসরে হামলা চালিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই হামলাকে ‘সামান্য’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘তারা একটি ছোটখাটো বিমান বিধ্বংসী যন্ত্র তৈরি করেছিল এবং আমরা মাত্র ১৫ মিনিট বা হয়তো পাঁচ মিনিটে সেটিকে গুঁড়িয়ে দিয়েছি।’

ট্রাম্প লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের জুনে ইসরায়েলের বোমা হামলা এবং বর্তমান সংঘাতের শুরুর দিকে ইরানের বেশিরভাগ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান এসব ব্যবস্থা ও অন্যান্য সামরিক অবকাঠামো পুনর্গঠনের চেষ্টা করবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খাওয়ার পর এই প্রথম দেশটিতে হামলা চালানো হলো।

এর আগে, ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল যে, কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে পরিচিত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এক পরিবারের তিন সদস্যের দেশ পরিচালনার নজির: বাকৃবি উপাচার্য

ট্রাম্পের দাবি: মাত্র ৫ মিনিটে ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থা ধ্বংস

আপলোড সময় : ০৭:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬