ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নতুন আমির হিসেবে শপথ নিলেন আলা উদ্দীন সিকদার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার ২০২৭-২০২৮ সেশনের আমির হিসেবে শপথ নিয়েছেন মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। শনিবার (৭ নভেম্বর) সকালে নগরের দেওয়ানবাজারে দলটির কার্যালয়ের বিআইএ হলরুমে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে তিনি শপথ নেন।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান।

হামিদুর রহমান আজাদ বলেন, দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা বা ব্যক্তিগত সম্মানের বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। তিনি দায়িত্বশীলদের আন্তরিকতা, সততা ও জবাবদিহির মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

মুহাম্মদ শাহজাহান নৈতিকতা, আদর্শিক অবস্থান ও সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না বলে উল্লেখ করেন। তিনি সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতৃত্বের প্রতি আনুগত্য ও শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

নবনির্বাচিত আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, আমিরের দায়িত্ব একটি গুরুদায়িত্ব ও আমানত। তিনি জেলা জামায়াতের সব পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৪৮ ঘণ্টায় ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ইরানের আব্বাস আরাগচি

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নতুন আমির হিসেবে শপথ নিলেন আলা উদ্দীন সিকদার

আপলোড সময় : ০৩:২৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬