ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা পরলোকগমন করেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজকর্মী আশালতা সাহা (৯০) শুক্রবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নরসিংদী শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকার জয় টাওয়ারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেল ৪টায় নরসিংদী মহাশ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে বিশ্বজিৎ সাহা দৈনিক যুগান্তর ও এনটিভির নরসিংদী জেলা প্রতিনিধি এবং ছোট ছেলে সঞ্জিত সাহা দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪’র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

আশালতা সাহা জীবদ্দশায় নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে নারীদের কল্যাণে কাজ করেছেন এবং সেলাই প্রশিক্ষণের মাধ্যমে অসংখ্য নারীকে স্বাবলম্বী করে তুলতে সহায়তা করেছেন।

তার মৃত্যুতে নরসিংদী প্রেস ক্লাব, বাংলাদেশ মহিলা পরিষদের নরসিংদী জেলা শাখা, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা পরলোকগমন করেছেন

আপলোড সময় : ০৭:০০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬