শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের সঙ্গে আন্তরিক সময় কাটান। এ সময় তিনি তাদের খেলাধুলার খোঁজখবর নেন এবং ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবল নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী শিশুদের কাছে গিয়ে জানতে চান, ‘তোমাদের ফুটবল আছে?’ শিশুরা জানায়, তাদের চার-পাঁচটি ফুটবল রয়েছে। খেলার সময় সেগুলো কেউ নিয়ে আসে বলেও জানান তারা।
এ সময় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে জানতে চান, তার গাড়িতে কোনো ফুটবল আছে কি না। কর্মকর্তারা জানান, গাড়িতে ফুটবল নেই। তখন প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’
শিশুদের কাছে ক্রিকেট ও বাস্কেটবল সম্পর্কেও জানতে চান প্রধানমন্ত্রী। শিশুরা জানায়, সেখানে ক্রিকেট খেলার পিচ নেই, তবে তাদের বাস্কেটবল রয়েছে।
শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে প্রধানমন্ত্রী বলেন, ফুটবল, বাস্কেটবল, টেবিল টেনিসসহ কী কী আনা যায়, তা তিনি দেখবেন। বিদায় নেওয়ার আগে তিনি শিশুদের সঙ্গে হ্যান্ডশেক করেন এবং সবাইকে ভালো থাকার কথা বলেন।
অনলাইন ডেক্স 























