জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গ্রাহকরা শুক্রবার (৬ নভেম্বর) ফজরের নামাজের পর থেকে প্রায় পাঁচ-ছয় ঘণ্টা অপেক্ষা করেও টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) স্বল্পমূল্যের পণ্য পাননি। সকাল ১০টার পর জানানো হয় যে, পণ্য বিতরণ করা হবে না, এ খবর শুনে গ্রাহকরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
শুক্রবার জামালপুর সদরের শরিফপুর ইউপি কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। জানা গেছে, এই ইউনিয়নে দুজন ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হয়। একজন ডিলার এখনও সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে পণ্য সংগ্রহ করতে পারেননি, অন্যদিকে অপর ডিলার পণ্য বিতরণ করতে গিয়ে সমস্যায় পড়েছেন।
বৃহস্পতিবার জানানো হয়েছিল যে, শুক্রবার সকালে ৫০০ প্যাকেজ বিতরণ করা হবে। এই ঘোষণার পর গ্রাহকরা ফজরের নামাজের পর থেকে উপস্থিত হতে থাকেন। তবে পরিস্থিতি জটিল হয়ে পড়লে সকাল ১০টার পর জানানো হয় যে, অন্য ডিলার পণ্য সংগ্রহ করার পর আগামী মঙ্গলবার সব গ্রাহককে একসঙ্গে পণ্য দেওয়া হবে।
৯নং ওয়ার্ডের ইউপি সদস্য উকিল মিয়া বলেন, বারবার নিষেধ করার পরও সবাই উপস্থিত হয়েছে। একজন ডিলার এখনও পণ্য সংগ্রহ করেননি, ফলে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী নাজমুল হক জানান, টিসিবির পণ্য সংগ্রহ এবং বিতরণ প্রশাসন মনিটরিং করে থাকে। তবে এ বিষয়ে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার সাড়া দেননি।
অনলাইন ডেক্স 























