ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টা করার অভিযোগ তুলেছেন বিরোধী রাজনীতিক ও সাংবাদিকেরা। তাদের দাবি, নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ করতে এবং ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে ব্যবহার করছেন।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে রেকর্ডসংখ্যক ভোটার অংশগ্রহণের পর অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট বিরোধীদের চেয়ে পিছিয়ে পড়ে। নির্বাচনের ফল প্রকাশের এক সপ্তাহের বেশি সময় পার হলেও রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শিন বেতের প্রধান ডেভিড জিনি ফিলিস্তিনি ভোট নিয়ে তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। ভোট জালিয়াতি, ঘুষ এবং বিদেশি হস্তক্ষেপের অভিযোগে এসব তদন্ত শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সতর্ক করে বলেন, ইসরায়েলের গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। তিনি অভিযোগ করেন, পুলিশ বিনা পরোয়ানায় রাজনৈতিক কর্মীদের আটক করছে এবং শিন বেত নির্বাচিত জনপ্রতিনিধিদের জিজ্ঞাসাবাদের চেষ্টা করছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা ইয়ার লাপিদও একই ধরনের অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, নিরাপত্তা সংস্থার ভেতরে সরকারের অনুগত ব্যক্তিদের সহায়তায় নেতানিয়াহু গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছেন।

ইসরায়েলের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকেরাও নেতানিয়াহুর বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত হানার অভিযোগ তুলেছেন। তারা বলেন, নেতানিয়াহু শাসনব্যবস্থায় অভ্যুত্থানের চেষ্টা করছেন এবং নির্বাচনের ফলাফল অস্বীকারের মতো কৌশল প্রয়োগ করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি গায়ের জোরে সরকারে আছে: নাহিদ ইসলাম

নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ

আপলোড সময় : ০২:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬