ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকের বিদায়: ৩৫ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে বিদায় জানালেন শিক্ষার্থীরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

বগুড়ায় ঘোড়ার গাড়িতে করে প্রিয় শিক্ষককে বিদায় জানিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বগুড়া মহানগরীর বাদুরতলা আদর্শ স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মান্নানের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘ ৩৫ বছর চাকুরী জীবন শেষ করা শিক্ষক আব্দুল মান্নান শারীরিক শিক্ষাবিদ সমিতি সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল রেফারীজ এসাসিয়েশনের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদায়ী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিন এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুবাদে তোমরা আমার সন্তানের চেয়েও বেশি আপন ছিলে। তিনি শিক্ষার্থীদের চরিত্র ও নৈতিকতাকে বড় সম্পদ মনে করে বড় হওয়ার পরামর্শ দেন।

স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম স্বর্ণকার, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন ও সহকারী শিক্ষক মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রনজু ও কোষাধ্যক্ষ জুয়েল শেখ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই ধাপে ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রক্রিয়া জানাল বিআরটিএ

শিক্ষকের বিদায়: ৩৫ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে বিদায় জানালেন শিক্ষার্থীরা

আপলোড সময় : ০১:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬