ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ইশরাকের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, মাদক নির্মূলে পারিবারিক শিক্ষার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন মাদকের বিস্তার লাভের পেছনে রাজনৈতিক পেট্রোনাইজেশনকে দায়ী করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও কর্মকর্তা মাদক ব্যবসার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে। তিনি মাদক পরিবহনে কিছু পরিবহন কোম্পানির সংশ্লিষ্টতার অভিযোগও করেন।

তিনি তরুণ প্রজন্মকে মাদকের কবল থেকে রক্ষা করতে প্রয়োজনীয় গুরুত্ব না দেওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, রাষ্ট্র ও সরকার নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের জানুয়ারিতে এক গবেষণায় দেখা গেছে, দেশে ৮২ লাখ মাদক ব্যবহারকারী রয়েছে, যা মোট জনসংখ্যার ৫ শতাংশ। উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ২৫ বছর বয়সের আগেই মাদক সেবনের সঙ্গে যুক্ত হয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই ধাপে ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রক্রিয়া জানাল বিআরটিএ

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ইশরাকের

আপলোড সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬