ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলের রেকর্ড, তাসকিনের দাম ২ কোটি ১০ লাখ পয়েন্ট

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২১৯ Time View

আজ রাজধানীর শেরাটন হোটেলে ডমেস্টিক থ্রি (ডি–থ্রি) ট্রফির নিলাম অনুষ্ঠিত হচ্ছে। এই নিলামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিদ হাসানকে দলে নিতে বড় অঙ্কের পয়েন্ট খরচ করেছে বিভিন্ন দল।

তাসকিন আহমেদকে দলে নিতে ওয়ালটন ২ কোটি ১০ লাখ পয়েন্ট খরচ করেছে, যা তাকে এবারের নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার বানিয়েছে। তবে শরীফুল ইসলাম কিছুক্ষণ পরেই তার রেকর্ড ভেঙে দেন, তাকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক।

ফরচুন তানজিদ হাসানকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে। এছাড়া, সাইফ হাসানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে সেভেন রিংস এবং জাকের আলীকে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে সিটিজেন ব্যাংক দলে নিয়েছে।

নিলামে ২৭৫ জন ক্রিকেটারকে ডাকা হচ্ছে এবং প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ১০ কোটি পয়েন্ট খরচের সীমা নির্ধারণ করা হয়েছে। ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেখানে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৪০ লাখ পয়েন্ট।

নিলামে ক্রিকেটারদের দলে নেওয়া হচ্ছে পয়েন্টের হিসাবে, তবে এই পয়েন্ট খেলোয়াড়দের প্রকৃত দাম নয়। ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি হিসেবে পারিশ্রমিক পাবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলের রেকর্ড, তাসকিনের দাম ২ কোটি ১০ লাখ পয়েন্ট

ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলের রেকর্ড, তাসকিনের দাম ২ কোটি ১০ লাখ পয়েন্ট

আপলোড সময় : ০৫:২০:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬